advertisement

এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন, প্রশ্নপত্র হবে অভিন্ন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৬:৪২

এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন, প্রশ্নপত্র হবে অভিন্ন
ছবি: সংগৃহীত

চলতি বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আগে থেকেই মাদ্রাসা ও কারিগরি-এই দুই বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। ফলে এবার ১১টি বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে।

এদিকে চলতি বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক সংস্থা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে এ তারিখ নির্ধারণ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ তারিখ ধরে চূড়ান্ত সময়সূচি তৈরি করা হবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকে দেওয়া দিকনির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৭ জুন পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। এ প্রস্তাবে শিক্ষামন্ত্রীর অনুমোদন মিললে চূড়ান্ত সময়সূচি প্রণয়ন করা হবে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
সরকারি বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয় শতভাগ সাফল্য অর্জন করল ঈদগাঁহ গ্রামার স্কুল

সরকারি বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয় শতভাগ সাফল্য অর্জন করল ঈদগাঁহ গ্রামার স্কুল

কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত!

কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত!

অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতি

অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতি

কক্সবাজার জেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৫ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে

কক্সবাজার জেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৫ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে

জিএসটি ভর্তি পরীক্ষায় প্রথম ঐশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান

জিএসটি ভর্তি পরীক্ষায় প্রথম ঐশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান

ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে

ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে

সর্বশেষ সংবাদ