advertisement

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৬, ২০২৬, ০৯:১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিবেদক ::

কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার ব্যবহার করে ইয়াবা পাচারের সময় নারীসহ তিন সদস্যের একটি চক্রকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার উষা (১৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা রঙের টয়োটা সিএইচআর (CHR) প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে গাড়ির ভেতরে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো তিনটি পৃথক পোটলা থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি স্মার্টফোন, গাড়ির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আটক তিনজনকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এ ধরনের কৌশল অত্যন্ত উদ্বেগজনক।

চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, স্টিকারটি কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং এর অপব্যবহারের পেছনে অন্য কোনো নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদক পাচার রোধে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
চৌফলদন্ডী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল নিতে মরিয়া ভূমিদস্যু চক্র

চৌফলদন্ডী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল নিতে মরিয়া ভূমিদস্যু চক্র

সেতু আছে ‎নেই সংযোগ সড়ক!

সেতু আছে ‎নেই সংযোগ সড়ক!

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার

জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার

রামুতে সিআরআই সদস্যদের কৃষি ঝুঁকি বীমা প্রদান

রামুতে সিআরআই সদস্যদের কৃষি ঝুঁকি বীমা প্রদান

সর্বশেষ সংবাদ