advertisement

মহেশখালীতে পাহাড় ধসে বসতঘর বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ০৭, ২০২৬, ০৫:৩৩

মহেশখালীতে পাহাড় ধসে বসতঘর বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার
ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমাছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে পাহাড় ধসে একটি বসতঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

৬ জুলাই (সোমবার) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, উপজেলার কালারমাছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া গ্রামের মৃত মশু আলীর ছেলে রুহুল কাদেরের পরিবারের সদস্যরা সকালে খাবার খেতে বসেছিলেন। এ সময় হঠাৎ পাশের পাহাড় ধসে মাটির দেয়ালের ওপর পড়ে ঘরটি ভেঙে যায়। পরিবারের সদস্যরা দ্রুত বেরিয়ে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হলেও বসতঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া মাটি ও ঘরের ধ্বংসাবশেষ সরিয়ে দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিক সহযোগিতা করেন।

স্থানীয় জনপ্রতিনিধি আব্দুস সালাম বলেন, “রুহুল কাদের অত্যন্ত অসহায় পরিবারের সদস্য। তাদের বসতঘর পাহাড় ধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারটির পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন, বিত্তবান ব্যক্তি ও স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
চৌফলদন্ডী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল নিতে মরিয়া ভূমিদস্যু চক্র

চৌফলদন্ডী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল নিতে মরিয়া ভূমিদস্যু চক্র

সেতু আছে ‎নেই সংযোগ সড়ক!

সেতু আছে ‎নেই সংযোগ সড়ক!

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩

জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার

জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার

সর্বশেষ সংবাদ