
রামুতে সিআরআই সদস্যদের কৃষি ঝুঁকি বীমা প্রদান

কামাল শিশির, রামু:
রামুতে সিআরআই-এর সদস্যদের মাঝে কৃষি ঝুঁকি বীমা প্রদান করা হয়েছে। আজ গর্জনিয়া ইউনিয়নের বটতলি কৃষি পণ্য উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বীমা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা সুশীলনের মাসুদবিল্লাহ ও রিগ্যান বিশ্বাস, ব্র্যাকের শাহাজাহান, উন্নয়ন সংস্থা মুক্তির মোহাম্মদ ওসমান, কৃষি সেন্টারের দাতা মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সমিতির সভাপতি শাকের আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং সদস্য মোহাম্মদ ফোরকানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে জানানো হয়, কৃষকদের সম্ভাব্য ক্ষতি মোকাবিলা এবং কৃষি কার্যক্রমে আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এ কৃষি ঝুঁকি বীমা প্রদান করা হয়েছে। কর্মসূচিটি বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহায়তায় উন্নয়ন সংস্থা সুশীলন বাস্তবায়ন করছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেতু আছে নেই সংযোগ সড়ক!
মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১
চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩
